Going to visit Muchapur one afternoon.

Going to visit Muchapur one afternoon.


 

ℋ𝒾 𝒻𝓇𝒾ℯ𝓃𝒹𝓈 𝒽ℴ𝓌 𝒶𝓇ℯ 𝓎ℴ𝓊? ℋℴ𝓅ℯ 𝒶𝓁𝓁 ℴ𝒻 ℊ𝓇ℯ𝒶𝓉 𝒶𝓃𝒹 𝓈𝓉𝓇ℴ𝓃ℊ 𝒶𝓃𝒹 𝒽ℯ𝒶𝓁𝓉𝒽𝓎 𝓌𝒾𝓉𝒽 𝓎ℴ𝓊𝓇 𝒻𝒶𝓂𝒾𝓁𝓎 𝒷𝓎 𝓉𝒽ℯ ℊ𝓇𝒶𝒸ℯ ℴ𝒻 𝒶𝓁𝓂𝒾ℊ𝒽𝓉𝓎 𝒜𝓁𝓁𝒶𝒽.ℐ 𝒶𝓂 𝒶𝓁𝓈ℴ ℊ𝓇ℯ𝒶𝓉 𝒶𝓃𝒹 𝓈𝓉𝓇ℴ𝓃ℊ 𝒷𝓎 𝓉𝒽ℯ ℊ𝓇𝒶𝒸ℯ ℴ𝒻 𝒶𝓁𝓂𝒾ℊ𝒽𝓉𝓎 𝒜𝓁𝓁𝒶𝒽.

ᴡᵉˡᶜᵒᵐᵉ ᴛᵒ ᴍʸ ᴀⁿᵒᵗʰᵉʳ ᴘᵒˢᵗ

20220302_155907.jpg
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজকে ভ্রমন পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো,তবে আজকের ভ্রমন পোষ্টটি হচ্ছে মুছাপুর ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত নিয়ে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা বেশি ভূমিকায় না গিয়ে সরাসরি মেইন পয়েন্টে ফিরে যাই চলুন শুরু করি।

20220302_160313.jpg
আসলে মাঝে মাঝে ঘোরাঘুরি না করলে মন ভালো থাকে না। তাই যে কোন সময় একটু সুযোগ পেলেই ঘোরাঘুরি করতে বের হয়ে যাই।কখনো কখনো একা একা ঘুরে বেড়াই। আবার কখনো ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়াই। তবে না ঘুরলে মনটা যেন উৎফুল্লতা হারিয়ে ফেলে। তাইতো যখনই মন চায় বের হয়ে যাই ঘোরাঘুরি করতে।

20220302_160341.jpg
তো এবার ঘুরাঘুরির করার জন্য যখন এই মনে পড়ল তখনই মুছাপুরের কথা মাথায় আসলো। কারণ চারপাশে নদী এবং কিছু গাছপালার সমন্বয়ে জায়গাটি বেশ চমৎকার। তাই আর দেরি না করে বিকেল বেলায় সবাই মিলে রেডি হয়ে গেলাম মুছাপুর যাওয়ার জন্য।বাড়ি থেকে বাইকে করে রওনা হয়ে গেলাম আমি বৃষ্টি এবং আমার শালিকা।

20220302_160459.jpg
আমরা যেখান থেকে মুছাপুর যাচ্ছিলাম সেখান থেকে মুছাপুরের দূরত্ব প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার হবে। তবে আমরা মুসাপুর যাওয়ার আগে একটি ব্রিজ দেখার জন্য বাংলাবাজার এরিয়ার মধ্যে ঢুকে পড়লাম। বাংলাবাজার এরিয়া থেকে কিছুটা সামনে গেলেই একটি বড় ব্রিজ রয়েছে। সেখানে ব্রিজের নিচে খুব সুন্দর একটি জায়গা।আমরা কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করলাম। এরপরে সেখান থেকে আবার চলে গেলাম মুছাপুরের দিকে।

মুসাপুরের কয়েকটি অংশ রয়েছে। আমরা তিনটে অংশে গিয়ে ঘুরাঘুরি করলাম।সময় সল্পতার কারণে বাকি অংশগুলো ঘুরতে পারলাম না। তবে যে অংশে যাই না কেন প্রতিটা অংশেই আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর জায়গা। মুছাপুর এরিয়া এত বিশাল যে যেদিকে তাকাই সেদিকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।আবার অনেকগুলো বন জঙ্গলে রয়েছে। তবে ঝাউ গাছের বাগান গুলো বেশ সুন্দর। বাগানের মধ্যে চটপটি ফুচকা খাওয়ার মত অনেকগুলো দোকান দেওয়া হয়েছে।

20220302_163046.jpg
সমুদ্রের পাড়ে এত সুন্দর ঝাউ গাছের ভিতরে এরকম আয়োজন থাকলে আর কি লাগে। সেখান থেকে বসে বসে সমুদ্র দেখা আর চটপটি বা ফুচকা খাওয়া অন্যরকম মজার।যাইহোক বেশ ভালই সময় কাটিয়েছিলাম সবাই মিলে এবং ফুচকা চটপটি যার যার পছন্দমত খেয়ে দেয়ে সেখান থেকে বিদায় নিলাম। তারপর আবার ফিরে আসার জন্য রওনা দিলাম। যথারীতি কোথাও না থেমে সরাসরি বাড়িতে এসে পৌঁছে গেলাম প্রায় এক ঘণ্টার মধ্যে। যাওয়ার সময় যদিও একটা জায়গাতে দাঁড়িয়েছি আসার সময় কোথাও দাঁড়ানো হয়নি। একবারে টান দিলাম একই টানে বাড়িতে এসে পৌছালাম। যদিও আসতে আসতে নিভৃত বাইকের মধ্যে ঘুমিয়ে গিয়েছিল।

তো বন্ধুরা এই ছিল মুছাপুর ঘোরাঘুরি করার অনুভূতি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা বাড়াবো না ।আগামীতে ভিন্ন কোন ভ্রমন পোস্ট নিয়ে আবারও ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

20220302_165715.jpg

images (2).png

No more today stay safe with your nearest and dearest, also take care of yourself.Have a good day.

images (2).png

 

𝒩ℰ𝒱ℒ𝒰123

 

images (2).png

20211126_191305.jpg

  Few Words About Me:-

I am Imdad Hossain Nevlu, from Bangladesh

How do you rate this article?

2


nevlu123
nevlu123

I just join here for the shareing some blog,photography E,T,C


https://www.publish0x.com/@nevlu123
https://www.publish0x.com/@nevlu123

Great holy welcome of beloved Rasul to us is coming of light to our dark life.collect from Imam Hayat

Publish0x

Send a $0.01 microtip in crypto to the author, and earn yourself as you read!

20% to author / 80% to me.
We pay the tips from our rewards pool.