Educational Contents

জলাতঙ্ক রোগের লক্ষণ

জলাতঙ্ক রোগের লক্ষণ

 

জলাতঙ্ক একটি ভাইরাসজনিত রোগ যাকে ইংরেজিতে বলা হয় Rabies. এটি এমন একটি রোগ যা হলে মৃত্যু অবধারিত। তবে এ রোগ যাতে না হয় তার জন্য টিকা রয়েছে। রোগ হয়ে যাওয়ার পর এ রোগ আর ভালো করা সম্ভব নয় এবং রোগ হয়ে যাওয়ার পরের প্রতিষেধক ওষুধ ও আবিষ্কার হয়নি। সাধারণত কিছু গৃহপালিত ও বন্য পশুর আক্রমণে এ রোগ হয়ে থাকে। যেমন : কুকুর, শিয়াল, বানর, বিড়াল, বেজি ইত্যাদি। তবে অনেকেই মনে করেন ইঁদুর, গুইসাপ এদের কামড়েও জলাতঙ্ক হতে পারে যা একদমই সত্য নয়।

রেবিস ভাইরাস বহনকারী কোনো প্রানির কামড় বা আঁচড়ের মাধ্যমে জলাতঙ্ক হয়। সাধারণত প্রানির কামড় বা আঁচড়ের কয়েক সপ্তাহ পর জলাতঙ্ক রোগের লক্ষণ প্রকাশ পায়। এই রোগ মানুষের নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে এবং সবশেষে কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম বা ব্রেইনকে আক্রমণ করার মাধ্যমে মানুষের মৃত্যু ঘটায়।

এ রোগের কিছু লক্ষণ হল :
১। প্রথমদিকে জ্বর, ক্ষুধামন্দা।
২। হ্যালুসিনেশন।
৩। পানি পান করার সময় পানি দেখলে প্রচন্ড ভয় পান।
৪। মুখ থেকে লালা নি:সৃত হয়।
৫। প্যারালাইজড হয়ে যেতে পারেন।
৬। অন্ধকারে থাকতে পছন্দ করেন।
৭। আলো বাতাস দেখলে ভয় পান।
৮। আক্রমণাত্বক হয়ে উঠেন।

জলাতঙ্ক সম্পর্কে বিস্তারিত জানুন।

How do you rate this article?

0


burn-it-down
burn-it-down

Student | Blogger | Gamer Visit my website if you love biology : <a href="https://swarborno.com">https://swarborno.com</a>


Educational Contents
Educational Contents

This is the blog for educational content only like physics, chemistry, biology, mathematics, science & tech, accounting, finance and much more.

Publish0x Publish0x

Reward the author with $0.01 in crypto, and earn yourself as you read!

20% to author / 80% to me.
Rewards are FREE. Publish0x pays them, not you.

Page not displaying correctly?