আজকে আপনাদের সাথে আমি কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং একটা ভিডিওগ্রাফি শেয়ার করব

আজকে আপনাদের সাথে আমি কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং একটা ভিডিওগ্রাফি শেয়ার করব


   

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

 

শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।

 

হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে। আজকে আপনাদের সাথে আমি কিছু গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং একটা ভিডিওগ্রাফি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে।

Ed31ccM.jpg

পৃথিবীতে অনেক কবি/গায়ক এবং অনেক মনীষীরা গোলাপ কে নিয়ে অনেক কিছু লিখে গিয়েছেন কেউবা গেয়েছেন গান। আমি আমার মতো করে লিখছি এ কারণে সবাইকে জানাই আহ্বান।
NFc0Alh.jpg

গোলাপের উপমা দিয়ে শেষ করা যাবে না।

  • গোলাপকে বলা হয় ফুলের রানী
  • গোলাপকে বলা হয় সৌন্দর্যের রানী
  • গোলাপকে বলা হয় ভালোবাসার প্রতীক
  • গোলাপকে বলা হয় শান্তির প্রতীক।

গোলাপ এমন একটি ফুল, যেটি অনেক কাজে ব্যবহৃত হয় এবং আমাদের জীবনের প্রসাধনী সামগ্রীর মধ্যে অনেক জায়গাতে গোলাপের সংস্পর্শ পাওয়া যায়।
5XMTPxm.jpg
যেমন বলতে গেলে গোলাপ দিয়ে সাবান বানানো হয়।গোলাপ দিয়ে পেট্রোলিয়াম জেলি হয়ে থাকে।গোলাপ জল যেটা খাবারে ব্যবহার করা হয়, আবার গোলাপ দিয়ে ওষুধ বানানো হয়ে থাকে।তারমানে গোলাপ অনেক কাজে লাগে।

vWNfgaM.jpg

শুধু এখানেই শেষ নয়, গোলাপ দিয়ে যেকোনো অনুষ্ঠান যেকোনো অতিথি আপ্যায়নে সংবর্ধনা, সব জায়গাতে গোলাপের উপস্থিতি বহুল।
zeyBEx7.jpg
একটা স্টেজে অনেক ফুল দেয়া হলো,যদি গোলাপ না দেয়া হয়, সেখানে পরিপূর্ণতা লাভ পায় না। যার কারণে গোলাপের ব্যবহার যেকোনো অনুষ্ঠান কে পরিপূর্ণ করে তোলে।

sjknbRf.jpg

গোলাপের নিয়ে ছোট্ট একটা কবিতা আপনাদের সাথে শেয়ার করলাম।

 

গোলাপ নিয়ে কত কবিতা, কত লিখেছে গান।এ জন্যই আপনাদেরকে জানাই,গোলাপের আহ্বান।

 

 

অনেকে বলেছেন আমিও বলি, গোলাপ ভালোবাসার প্রতীক। তবে গোলাপ সৌন্দর্যের রানী এ কথাটা ও কিন্তু ঠিক।

 

 

গোলাপের প্রেমে পড়েছি আমি, হয়েছি আমি অন্ধ।
একথা যদি কেউ বলে ,
লাগেনা আমার মন্দ।

 

 

গোলাপ আমাদের সৌরভ দেয়,
দেয় আবার সুগন্ধ।এই কারণে আমি গোলাপের প্রেমে অন্ধ।

 

 

গোলাপের মাপকাঠি তে হয় না কোন ফুলের সাথে তুলনা, গোলাপের সংস্পর্শে গেলে মনে হয় বলেতেছে আমাকে ভুলো না।

 

চলুন বন্ধুরা আমি এই ফুলগুলো কোথায় পেয়েছি এবং কিভাবে পেয়েছে সেগুলো সম্পর্কে একটু বলা যাক।

ssYuGvg.jpg
একদিন সকাল বেলা, আমি একটা নার্সারিতে গিয়েছিলাম, কিছু মরিচ এবং বেগুনের চারা কেনার জন্য। তখন সেখানে দেখতে পাই, শিশির ভেজা গোলাপ ফুল ফুটে আছে।
4ce1B6B.jpg
তারপর সেখানে যাওয়ার পরে আমি অনেক রকম ফুল দেখতে পেলাম। তবে আমি যেহেতু গোলাপকে অনেক বেশি ভালোবাসি যার কারণে আমি সর্বপ্রথম গোলাপের ফটোগ্রাফি করলাম এবং ছোট্ট একটা ভিডিও ক্লিপ তৈরি করলাম গোলাপের।

 

ভিডিও ক্লিপ  

 

p1KbLM8.png

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

p1KbLM8.png

images (2).png

 

𝒩ℰ𝒱ℒ𝒰123

 

images (2).png

20211126_191305.jpg

 

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগত ভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগত ভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের বিবরণ ক্যামেরা স্যামসাং গ্যালাক্সি ধরণ ফটোগ্রাফি ক্যামেরা.মডেল এম ৩১ ক্যাপচার @নিভলু১২৩ সম্পাদনা শুধু সেসুরেশন অবস্থান বাংলাদেশ সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

How do you rate this article?

0


nevlu123
nevlu123

I just join here for the shareing some blog,photography E,T,C


https://steemit.com/@nevlu123
https://steemit.com/@nevlu123

Great holy welcome of beloved Rasul to us is coming of light to our dark life.collect from Imam Hayat

Publish0x

Send a $0.01 microtip in crypto to the author, and earn yourself as you read!

20% to author / 80% to me.
We pay the tips from our rewards pool.