গাধা নাটকের রিভিউ।

গাধা নাটকের রিভিউ।


  আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

 

|**গাধা নাটকের রিভিউ।

** আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

 

maxresdefault.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য নাটকের নাম গাধা পরিচালক শহিদ উন নবি অভিনয় নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি সহ আরো অনেকে ভাষা বাংলা মুক্তির তারিখ ০৭ নভেম্বর ২০২৪

Screenshot_20250728_213058_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250728_213143_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250728_213237_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

আজকে আমি আপনাদের মাঝে একেবারে অসাধারণ একটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম৷ আশা করি আজকের যে নাটক এর রিভিউ আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। এখান থেকে যখন আপনারা এত চমৎকার একটি নাটক আমার কাছ থেকে দেখবেন তখন তা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বলে আমি মনে করি৷ এখানে যখন আপনারা দেখতে পাবেন যে খুব ভালোভাবে সুন্দর একটি নাটক চলছে তা একেবারে অসাধারণ। এর নামের সাথেও নাটকের অনেকটাই মিল রয়েছে৷ প্রথমে যখন নাটকটি শুরু হয় তখন এখানে দেখানো হয় যে নায়ক ব্লগিং করছিল৷ সে সবসময় ব্লগিং এর সাথে সংযুক্ত ছিল৷ সে সব সময় যেখানে সেখানে ভিডিও করত। তখন সেখানে সেই ভিডিও করার সময় নায়িকা এবং তার বান্ধবীর সাথে তার ধাক্কা লেগে যায়। এর পরবর্তীতে সেখানে তাদের মধ্যে অনেকটাই ঝামেলা সৃষ্টি হয়। এর পরবর্তীতে যখন নায়িকার বিয়ে ঠিক হয়ে যায় তখন সেখানেও নায়ক ব্লগিং করার জন্য গিয়ে সেখানে নায়িকার বিয়ে ভেঙে দেয়৷

Screenshot_20250728_213326_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250728_213332_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250728_213418_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

যখন নায়িকার বিয়ে সে ভেঙ্গে দিয়েছিল তখন সেখানে দেখানো হয়েছিল যে নায়ক নায়িকাকে বিয়ে করেছে৷ কারণ তখন আর কোন উপায় ছিল না৷ এর পরবর্তীতে নায়ক যখন নায়িকাকে নিয়ে বাসায় চলে আসে তখন তার বাবা তাদেরকে মেনে নিতে চাচ্ছিলেন না৷ তবে শেষ পর্যন্ত তিনি মেনে নিতে বাধ্য হন। এর পরবর্তীতে ধীরে ধীরে সেখানে নায়কের বিয়ের যে বিষয়টি রয়েছে সেটি মানিয়ে নেওয়ার জন্য নায়কের ফুফাতো ভাই নায়কের বাবাকে কনভিন্স করতে থাকে৷ তবে কোনভাবে সেটি সে করতে পারছিল না৷ এর পরবর্তীতে ধীরে ধীরে সে সেটি করতে সক্ষম হয়৷ সেখানে সে একটি প্ল্যান করে এবং সেখানে নায়ককে তার বাসার চোর হিসেবে প্রমাণিত করতে সে সক্ষম হয়৷ কারণ নায়ককে সে অফিসের চাবি দিয়েছে তার বাবার অফিস থেকে টাকা নেওয়ার জন্য৷ সেগুলো বাসায় এনে রাখতে বলেছিল৷ এর পরবর্তীতে সে তাকে চোর হিসাবে দাবি করে৷ তখন নায়কের বাবা তাকে পুলিশ এনে ধরিয়ে দেয় এবং তাকে বাসা থেকে বের করে দেয়৷

Screenshot_20250728_213433_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250728_213453_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250728_213506_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

তবে নায়ক পুলিশের কাছে সব কিছুই বলে এবং সে যখন তার বাবার মৃত্যুর জন্য তার ফুফাতো ভাইয়ের একটি পরিকল্পনা ছিল এবং ষড়যন্ত্র সে তৈরি করেছিল সেটি সে বুঝতে পেরে গিয়েছিল৷ কারণ নায়িকা যখন অফিসে গিয়েছিল তখন সেখানে সে শুনে গিয়েছিল যে নায়কের বাবাকে মারার জন্য নায়কের ফুফাতো ভাই প্ল্যান করছে৷ সে যখন সেখানে প্ল্যান করছিল তখন সেখানে সবকিছু বুঝতে পেরে গিয়েছিল৷ এর পরবর্তীতে যখন সে সবকিছু বুঝতে পেরে যায় তখন নায়ক সহ সবাই মিলে তাকে ধরে ফেলে৷ নায়কের বাবাকে যখন সেখানে ওই বিজনেসম্যানসহ একসাথে মেরে ফেলার প্ল্যাণ করা হয়েছিল তখন সেখানে সবাই সেখানে তাদেরকে ধরে নেয়। সেখানে পুলিশসহ তাদেরকে যখন ধরে নিয়ে যায় তখন সেখানে নায়ককে তার বাবা এতদিন যাবত যে গাধা হিসেবে বলেছিল এখন সেটি আর বলেন না। তিনি তার ছেলেকে নিয়ে অনেক গর্ববোধ করেন৷ তার নিজের কাছে টেনে নেন৷ এতদিন যাবত তিনি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছেন, তিনি সেটিও বুঝতে পারেন৷ এর পরবর্তীতে সেখানে নায়ক এবং তার বাবার সম্পর্ক অনেক ভালোভাবে ঠিক হয় এবং এভাবে নাটকটি শেষ নয়।

আমার ব্যক্তিগত মতামত।

খুবই সুন্দর একটি নাটক ছিল এটি। নাটকের মধ্যে যেভাবে এত চমৎকার একটি বিষয়কে শেয়ার করা হয়েছে তা খুবই সুন্দর একটি বিষয় ছিল৷ এখানে নাটকের মধ্যে যেভাবে নায়ককে গাধা হিসেবে তার বাবা বলেছিলেন৷ তবে নায়ক সত্যিকারের গাধা ছিল না৷ সে খুব ভালো একজন মানুষ ছিল৷ সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসতো৷ যার ফলে তার বাবার যে কোন ধরনের সমস্যা অথবা তার বাবাকে খুশি করার জন্য সে সবসময় চেষ্টা করত। তবে কোনভাবে সে তার বাবাকে খুশি করতে পারত না। উল্টো তিনি তাকে অনেকটাই অপমান করতেন৷ তাকে গাধা হিসেবে বলতেন৷ তবে নায়ক যখন শেষ পর্যন্ত তার বাবাকে মারার ষড়যন্ত্র সম্পর্কে জানতে পেরে যায় এবং সেখানে তার বাবাকে সে বাঁচিয়ে ফেলে৷ তখন তিনি তার ছেলেকে অনেকটাই ভালো হিসেবে বিবেচনা করেন৷ তার যে গাধা হিসেবে পরিচিত ছেলেটি এখন এত ভালো একটি কাজ করেছে তা তাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ তবে কোনোভাবেই তিনি এতদিন যাবত তার ভাগিনাকে চিনতে পারেননি৷ তিনি এতদিন যাবত তার ভাগিনাকে মানুষ করেছেন৷ সেই ভাগিনা যে তার সাথে বেইমানি করবে তিনি তখন সেটি বুঝতে পারেননি৷ তবে শেষ পর্যন্ত তিনি তার গাধা ছেলেকেই তার আসল রক্ত এবং অনেক বুদ্ধিমান হিসেবে পরিচয় দেন৷ আসলে আমাদের বাস্তব জীবনে আমরা এমন অনেক ঘটনাই দেখতে পাই৷ বাবা ছেলের মধ্যে এরকম অনেক সম্পর্কই থাকে৷ যা একটা সময় পর প্রকাশ পায় এবং তখন গর্ববোধ ছাড়া আর কোন উপায় থাকে না।

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ ৯.৮/১০

 

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

 

 

 

 

 

সমাপ্ত

 

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

p1KbLM8.png

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

How do you rate this article?

1


nevlu123
nevlu123

I just join here for the shareing some blog,photography E,T,C


https://www.publish0x.com/@nevlu123
https://www.publish0x.com/@nevlu123

Great holy welcome of beloved Rasul to us is coming of light to our dark life.collect from Imam Hayat

Publish0x

Send a $0.01 microtip in crypto to the author, and earn yourself as you read!

20% to author / 80% to me.
We pay the tips from our rewards pool.