আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।
আমতা আমতা প্রেম নাটকের রিভিউ। আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য নাটকের নাম আমতা আমতা প্রেম পরিচালক মিতুল খান অভিনয় নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি সহ আরো অনেকে ভাষা বাংলা মুক্তির তারিখ ০৫ নভেম্বর ২০২৪
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
আজকে খুবই সুন্দর একটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম৷ এখানে নায়ক একেবারেই বোকা ছিল৷ তার কর্মকাণ্ডগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন৷ প্রথমে যখন নায়ক তার বাসায় আসে তখন সেখানে নায়িকা তাকে একটি মাছের ছোট একটি অ্যাকুরিয়াম ধরতে দেয়। সেটি সে বলেছিল যেন দুই সেকেন্ড ধরে রাখে৷ তখন নায়ক দুই সেকেন্ড পরে সেটি ফেলে দেয়৷ সেটির সাথে সাথেই ভেঙে যায়৷ তখন নায়িকা অনেক বেশি রাগান্বিত হয়। তাকে অনেক বেশি বকাবকি করতে থাকে। এর পরবর্তীতে সে সেখান থেকে চলে যায়। নায়ক যখন বাসায় আসে তখন সে তার মাকে অনেক ধরনের কথাবার্তা বলতে থাকে। সে বই নিয়ে অনেক কিছুই বলতে থাকে। কারণ সে সবসময় বই নিয়ে পড়ে থাকতো। একদিন যখন নায়ক রিকশায় করে এক জায়গায় যাচ্ছিল তখন রিকশাওয়ালা বলছিল যে সে খুশি করে যা দিবে তাই সে ভাড়া হিসেবে নিবে। তখন নায়ক দুই টাকা তাকে খুশি হয়ে দেয় এবং তার সাথে অনেক কথা কাটাকাটি হতে থাকে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
এরপর নায়িকার বাসায় নায়কের মা গিয়ে কথা বলতে থাকেন। কারন তিনি অনেক আগে থেকে নায়িকাকে পছন্দ করতেন। নায়িকা নায়ককে পছন্দ করত না। সে সবসময় বই নিয়ে পড়ে থাকার কারণে তার সাথে কথাবার্তা বলতে চাইত না৷ এরপর নায়িকার কাছে যখন নায়কের মা সব কথা বলতে থাকে এবং বলতে থাকেন যে নায়ক অনেক ভালো একজন ছেলে৷ সে শুধুমাত্র পড়াশোনা নিয়ে থাকে৷ যার ফলে সে একটু বোকা হয়ে গিয়েছে৷ তখন নায়িকা বলে যে এরকম বেকার ছেলেকে তো সে কোনভাবেই বিয়ে করতে পারবে না। তাই নায়কের মা নায়ককে বলে সে যেন কোন একটি চাকরি করে৷ তখন নায়কের মায়ের কথা অনুযায়ী নায়ক চাকরির খোঁজ করতে থাকে৷ তখন সে অনেক ভালো একটি চাকরি পেয়ে যায়৷ সেখানে তার মাসিক বেতন অনেক বেশি ছিল৷ কাজের যে বিষয়টি রয়েছে সেটিও অনেক ভালো ছিল৷ যখন ওই কোম্পানির মালিক নায়কের এই ধৈর্য দেখেন তখনই তিনি তাকে চাকরিতে নিয়োগ দিয়ে দেন৷ কারণ এরকম ধৈর্যশীল মানুষ তিনি আগে কখনো দেখেননি৷
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
এরপর এভাবে অনেক দিন চলতে থাকে৷ তবে নায়ক কোন ভাবেই নায়িকাকে বিয়ে করতে রাজি ছিল না৷ যার ফলে নায়িকা বলে যে তার অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গিয়েছে৷ সে সেখানেই চলে যাবে৷ যখন নায়ক এই কথাটি শুনে তখন সে অনেকটাই কষ্ট অনুভব করতে থাকে৷ তবে কোনভাবেই সে সেটি বুঝতে চাচ্ছিল না এবং কাউকে সেটি বুঝাতে দিচ্ছিল না৷ সে নিজে নিজে কষ্ট পেতে থাকে৷ নায়িকার শূন্যতা সে অনুভব করতে থাকে৷ তবে এভাবে যখন অনেক সময় পার হতে থাকে তখন নায়ক বলে যে সে নায়িকাকেই বিয়ে করবে৷ তখন নায়কের মা নায়িকার সাথে কথা বলার পরে তাদের প্ল্যান সাকসেস হয়ে যায়৷ তবে এটি নায়ক কোন ভাবেই জানতো না৷ তারা প্ল্যান করে এরকম একটি নাটক সাজিয়েছে৷ যাতে করে নায়িকার বিয়ের কথা শুনে যদি নায়ক নায়িকাকে বিয়ে করতে রাজি হয় তাহলে সেটি তাদের জন্য অনেক ভালো একটি বিষয় হবে৷ এরপর নায়ক এবং নায়িকার মিল হয় এবং নাটকটি শেষ হয়৷
আমার ব্যক্তিগত মতামত।
খুব সুন্দর হয়েছে নাটকটি৷ নাটকের মধ্যে যেভাবে এত চমৎকার কিছু বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে তা আমরা আমাদের বাস্তব জীবনেও দেখতে পাই৷ কিছু কিছু মানুষ থাকে যারা সব সময় বই নিয়ে পড়ে থাকে৷ শুধুমাত্র তারা বইয়ের জ্ঞানকেই সর্বোচ্চ জ্ঞান মনে করে৷ তারা বইয়ের এই জ্ঞান আহরণ করতে করতে এতটাই মগ্ন থাকে যে তারা নিজেদের জ্ঞানকে অনেক বেশি বৃহৎ মনে করে। তারা তাদের এই জ্ঞানকে নিয়ে এত বেশি গর্ব করে যে অন্য কেউ যদি কোন বাস্তবিক বিষয় থেকে জ্ঞান অর্জন করে ভালো কিছু জানে তখন সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে৷ তবে নাটকের মধ্যে সে বিষয়টি বোঝানো হয়েছে সেটি হচ্ছে নায়ক বই-খাতা নিয়ে পড়ে থাকলেও সে শুধুমাত্র বোকা ছিল৷ এই বোকা থাকার কারণেই তাকে অনেক মানুষ অনেক সময় ঠকিয়ে দিত৷ তবে সে নিজেকে অনেক চালাক মনে করত৷ তবে শেষ পর্যন্ত যখন নায়িকার অন্য এক জায়গায় বিয়ের কথা হয় তখনই তার বিবেকে নাড়া দেয়৷ সে আসল বিষয়টি বুঝতে পারে এবং নায়িকার প্রতি তার ভালোবাসা প্রকাশ করে এবং তাদের মিল হয়।