স্বরচিত একগুচ্ছ অনুকবিতা

স্বরচিত একগুচ্ছ অনুকবিতা

By bristy1 | Bristy1 | 7 Feb 2026


আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

White Minimalist Simple Thank You Card_20240913_081002_0000.png

বেশ অনেকদিন পর ভাবলাম কিছু কবিতা আপনাদের মাঝে শেয়ার করা যাক। বিশেষ করে সময় স্বল্পতার কারণে পোস্টগুলো তৈরি করা হয়ে ওঠে না। যেহেতু আজকে একটু সময় পেলাম তাই আনমনে কিছু কবিতা লিখে ফেললাম। যেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। যদিও অনুকবিতা বরাবরই আমার পছন্দের, তাই অনেকদিন পর লিখেও আনন্দ পেলাম।আজ এজন্যই ভাগ করে নিলাম আপনাদের সাথে।

 

(১)
অনুতাপে বিভোর হয়ে কাটে না ক্ষণ,
অনুরাগে দিন কাটে সারাক্ষণ,
অনিশ্চয়তার ভিড়ে হারায় প্রাণ,
অনায়াসেই কাটে সুখের জীবন ।

(২)
নিশ্চুপ রাত নিভে যায় আলো ধীরে ধীরে ,
উজ্জ্বল হয়ে কষ্টেরা জ্বলে বাহুডোরে।
স্বপ্নের ভাঙা জানালায় উঁকি দেয় চাঁদ,
এই বুঝি বিলিন হলো কষ্টের প্রদীপের তাপ।

(৩)
সময়ের নদী বয়, থামে না কোনো তীরে,,
স্মৃতির পাতা যেন ভেসে বেড়ায় সেই নীড়ে।
পথ ডুবে অন্ধকারে, তবুও যেন নতুন করে প্রদীপ জ্বলে,
স্মৃতিরা যেন নড়ে উঠে ভাবনার অতলে।

(৪)
কষ্টগুলো দেখেনি কেউ ভিতর থেকে,
সাজিয়ে রেখে দিয়েছি খুশির আড়ালে।
অভিমানগুলো জীবিত কষ্টের অভ্যন্তরে,
হৃদয় যেন বিভিষিকাময় কঠোরতার বেড়াজালে।

(৫)
দিনগুলো সব হারিয়ে যাচ্ছে আঁধারে,
মনের মাঝের রঙ ছড়ালো ভুবনে।
স্বাধীনতার মান গিয়েছে বাঁধনে,
দূর্বলতা ঘিরে রেখেছে যতনে।

 

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

How do you rate this article?

2


bristy1
bristy1

I am Tahmina Akter Bristy Some of my works,Blogging,writing,art,cooking,craft,diy,singing,poetry.crypto news, etc.


Bristy1
Bristy1

Art is my passion,cooking is my hobby,Photography is my favourite work.

Publish0x

Send a $0.01 microtip in crypto to the author, and earn yourself as you read!

20% to author / 80% to me.
We pay the tips from our rewards pool.