Bristy1

স্বরচিত একগুচ্ছ অনুকবিতা

স্বরচিত একগুচ্ছ অনুকবিতা

 আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

White Minimalist Simple Thank You Card_20240913_081002_0000.png

 

(১)
আজ আমি অচেনা পথের পথিক,
হারিয়ে যাই অজানায় দিগ্বীদিক,
চেনা মানুষ আজ মুখোশের আড়ালে,
জীবনের গতি যেন আবেগে হারালো।

(২)
নিঃশব্দে হেটে চলা পথ আজ কোলাহলে পূর্ণ,
নিরবতায় কাটানো রাত আজ শব্দে পরিপূর্ণ,
নিদারুণ শক্তিতে গড়া শহরের আয়োজন,
পুরনো দিনের কথা ভুলিয়ে দেয় যেন প্রতিক্ষণ।

(৩)
ভালোবেসেছিলাম বলেই আজ অভাববোধে ভুগি।
অসহায়ের দুয়ারে আজও ভালোবাসা খুঁজি,
নিরবতার বেড়াজালে কেন জড়ালে আমায়,
ভালোবাসার কষাঘাতে বিষাক্ত আমি প্রায়।

(৪)
তুমিময় দিন কাটে মুগ্ধতার মাঝে,
তুমিহীন সময়গুলো কাটেনা কোনোমতে,
তুমিময় প্রতিদিন ভালোবাসায় মোড়ানো,
তুমিহীন দিনগুলো কষ্টে জড়ানো।

(৫)
অদ্ভুত এই হৃদয় বারবার খুঁজে সেই মন,
যে মন ভেঙেছে বিশ্বাসের কোণ,
বারবার প্রতিবার নিজেকে হারিয়ে ফেলে,
অবেলায় প্রতিক্ষণ স্বপ্নরা ডানা মেলে।

 

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

How do you rate this article?

1


bristy1
bristy1

I am Tahmina Akter Bristy Some of my works,Blogging,writing,art,cooking,craft,diy,singing,poetry.crypto news, etc.


Bristy1
Bristy1

Art is my passion,cooking is my hobby,Photography is my favourite work.

Publish0x Publish0x

Reward the author with $0.01 in crypto, and earn yourself as you read!

20% to author / 80% to me.
Rewards are FREE. Publish0x pays them, not you.

Page not displaying correctly?