Bristy1

পটলের খোসার নিরামিষ ভর্তা।

পটলের খোসার নিরামিষ ভর্তা।

    ♥️আসসালামুআলাইকুম♥️

 

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।

20250516_221838.jpg

বর্তমান সময়ে এমন কিছু সবজি আছে যেগুলো খেতে খুব বেশি ইচ্ছে করে না। এর মধ্যে পটল একটা সবজি যেটা খেতে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না। মাঝেমধ্যেই খাওয়া হয় তবে খুব বেশি না। যাইহোক পটল সবজি খেতে ভালো না লাগলেও পটলের খোসার ভর্তা খেতে বরাবরই খুব ভালো লাগে। মাছ দিয়ে কিংবা মাছ ছাড়া এই ভর্তা খেতে অসাধারণ হয়। তবে মাছ ছাড়া এই ভর্তা তৈরীর ক্ষেত্রে পেঁয়াজ এবং রসুনের পরিমাণ একটু বেশি দিতে হয়। ঠিক তেমনি আজকে আমি এই রেসিপিটা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যেটা খেতে খুবই ভালো লেগেছিল। মাছ ছাড়াও এই ভর্তা খেতে অনেক মজা হয়েছিল।চলুন তাহলে মজাদার এই রেসিপিটা শুরু করা যাক।

আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ

 

উপকরণ পরিমাণ পটলের খোসা ২ কাপ পেয়াজকুচি ৩টি গোটা রসুন কলি বড় ৩টি কাঁচামরিচ ১০/১২টি শুকনো মরিচ ৬/৭টি লবণ ১ চা চামচ তেল ২ টেবিল চামচ পানি ১ কাপ

VideoCapture_20250518-122520.jpg

 

প্রথম ধাপ

 

প্রথমে ফ্রাইপ্যানে ১ কাপ পানি দিলাম । তারপর ধুয়ে রাখা পটলের খোসা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। পানি ঝরিয়ে ধুয়ে আবার ঠান্ডা হওয়ার জন্য রাখলাম।

VideoCapture_20250520-091628.jpg

VideoCapture_20250520-091634.jpg

VideoCapture_20250520-091648.jpg

VideoCapture_20250520-091659.jpg

দ্বিতীয় ধাপ

এবার ফ্রাইপ্যানে তেল দিলাম পরিমাণ মত। তেল গরম হলে রসুনকলি দিয়ে দিলাম। তারপর পেয়াজকুচি দিলাম।

VideoCapture_20250520-091730.jpg

VideoCapture_20250520-091742.jpg

VideoCapture_20250520-091801.jpg

তৃতীয় ধাপ

এখন শুকনো মরিচ, কাঁচামরিচ আর লবণ দিলাম। তারপর ভেজে দিয়ে দিলাম সিদ্ধ করা পটলের খোসা।

VideoCapture_20250520-092056.jpg

VideoCapture_20250520-092110.jpg

VideoCapture_20250520-092117.jpg

চতুর্থ ধাপ

এখন সবকিছু ভালোভাবে ভেজে নিলাম। একটু পোড়া পোড়া করেই করলাম।

VideoCapture_20250520-092156.jpg

VideoCapture_20250520-092148.jpg

পঞ্চম ধাপ

ভাজা উপকরণ ঠান্ডা হয়ে এলে ব্লেন্ডারে
দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। ব্যাস হয়ে গেল মজাদার পটলের খোসার নিরামিষ ভর্তা।

VideoCapture_20250520-092239.jpg

পরিবেশন

গরম ভাতের সাথে পাতলা ডাল আর এই মজাদার পটলের খোসার ভর্তা খেতে অসাধারণ লেগেছিল।

20250516_221752.jpg

20250516_221804.jpg

20250516_221810.jpg

20250516_221838.jpg

আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

How do you rate this article?

1


bristy1
bristy1

I am Tahmina Akter Bristy Some of my works,Blogging,writing,art,cooking,craft,diy,singing,poetry.crypto news, etc.


Bristy1
Bristy1

Art is my passion,cooking is my hobby,Photography is my favourite work.

Publish0x Publish0x

Reward the author with $0.01 in crypto, and earn yourself as you read!

20% to author / 80% to me.
Rewards are FREE. Publish0x pays them, not you.

Page not displaying correctly?