Bristy1

একগুচ্ছ অনুকবিতা।

একগুচ্ছ অনুকবিতা।

 আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

White Minimalist Simple Thank You Card_20240913_081002_0000.png

 

(১)
কেউ করে পরিশ্রম, ঘাম ঝরানো দিন,
কেউ শুধু স্বপ্ন বোনে,যেন এক অলস ঋণ।
কেউ থাকে নীরব, তবু শক্ত তার মন,
কেউ আবার হাওয়ার মতো বদলায় প্রতিক্ষণ।

(২)
আজও তুমি আমার, রোদে ছায়ার মতো,
নীরবতায় শোনাই তোমায় হৃদয়ের কত কথা।
আজও তুমি আমার, বৃষ্টির ফোঁটার সুরে,
তোমার নাম গেয়ে যায় হাওয়া নীরব ঘোরে।

(৩)
নির্ভেজাল সুরে সে মুখ হারায় না,
রয়ে যায় অনুভবের গভীরে।
প্রিয় মুখ, প্রিয়জন থাকে,
তুইই আছিস আমার সমস্ত জীবনে।

(৪)
তুমি আমার আকাশ, তুমি আমার মাটি,
তোমার ছোঁয়া ছাড়া পৃথিবী অচল।
তুমি ছাড়া প্রতিটি দিন,
একটি অজানা পথে যেন একেলা আমি।

(৫)
রাতের আঁধারে লুকানো আলো,
মন বলে, “এই পথ ধরলেই ভালো।”
তাই তো আবার রংধনুর হাত ধরি,
অন্ধকারকে করি মনের সীমানা ছাড়ি।

 

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

How do you rate this article?

2


bristy1
bristy1

I am Tahmina Akter Bristy Some of my works,Blogging,writing,art,cooking,craft,diy,singing,poetry.crypto news, etc.


Bristy1
Bristy1

Art is my passion,cooking is my hobby,Photography is my favourite work.

Publish0x Publish0x

Reward the author with $0.01 in crypto, and earn yourself as you read!

20% to author / 80% to me.
Rewards are FREE. Publish0x pays them, not you.

Page not displaying correctly?