Bristy1

আমার লেখা স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

আমার লেখা স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

White Minimalist Simple Thank You Card_20240913_081002_0000.png

বেশ অনেকদিন পর ভাবলাম কিছু কবিতা আপনাদের মাঝে শেয়ার করা যাক। বিশেষ করে সময় স্বল্পতার কারণে পোস্টগুলো তৈরি করা হয়ে ওঠে না। যেহেতু আজকে একটু সময় পেলাম তাই আনমনে কিছু কবিতা লিখে ফেললাম। যেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। যদিও অনুকবিতা বরাবরই আমার পছন্দের, তাই অনেকদিন পর লিখেও আনন্দ পেলাম।আজ এজন্যই ভাগ করে নিলাম আপনাদের সাথে।

 

(১)
অন্ধকার জগতে পা ফেলা বড় দায়,
চারিদিকেই যেন ভরপুর বিষাক্ত কাঁটায়।
আলোর ছিটেফোঁটাও নেই জগতে,
বিষাদে ভরা জীবন অনিশ্চয়তার প্রতিঘাতে।

(২)
নীল আকাশের তারাগুলো অধীর অপেক্ষায়,
বসে আছে যেন নিরুপায় আর অসহায়,
গোলকধাঁধার মাঝে খুঁজেও পায় না জীবন,
ভুবনের মাঝেই করে আত্মগোপন ।

(৩)
অজানায় ডুবে যাই রহস্যময় স্বপ্নে,
নির্দ্বিধায় হারিয়ে যাই অচেনা ভুবনে,
কল্পনার জগৎটাকে সাজিয়েছি আনমনে,
যেখানে ঠাঁই নেই কোনো অচেনা জনের।

(৪)
অবুঝরাও বুঝে যায় অভিমানী হয়ে পালায়,
শুধু তুমি বুঝেও বুঝোনা আমায়,
নিরবতার মাঝে তাই গড়েছি নিজেকে,
শক্ত দেয়ালের আবরণে ঢেকেছি স্বপ্নকে।

(৫)
যেখানে নেই মানের সম্মান,
সেখানে মান করে বড়ই অভিমান,
যেখানে নেই মনুষত্বের ঘ্রাণ,
সেখানে নেই ভালোবাসার প্রাণ।

 

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

How do you rate this article?

1


bristy1
bristy1

I am Tahmina Akter Bristy Some of my works,Blogging,writing,art,cooking,craft,diy,singing,poetry.crypto news, etc.


Bristy1
Bristy1

Art is my passion,cooking is my hobby,Photography is my favourite work.

Publish0x Publish0x

Reward the author with $0.01 in crypto, and earn yourself as you read!

20% to author / 80% to me.
Rewards are FREE. Publish0x pays them, not you.

Page not displaying correctly?