ইয়েস বস নাটকের রিভিউ

ইয়েস বস নাটকের রিভিউ


আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

 

ইয়েস বস নাটকের রিভিউ। আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

 

Screenshot_20250728_171755_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য নাটকের নাম ইয়েস বস পরিচালক মাহমুদুর রহমান হিমি অভিনয় মুশফিক আর ফারহান, সামিরা খান মাহি সহ আরো অনেকে ভাষা বাংলা মুক্তির তারিখ ৩১ অক্টোবর ২০২৪

1000165390.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

1000165391.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

1000165393.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের নাম শুনে আপনারা বুঝতে পেরে গিয়েছেন এই নাটকটি কেমন হবে৷ প্রথমেই নাটকটি শুরু হয় এবং এখানে নায়ক নতুন এই কোম্পানিতে জয়েন করে৷ সেই কোম্পানিতে জয়েন করার পরবর্তী মুহূর্ত থেকে সকলের সাথে তারা অনেকটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়৷ তার বসের সাথেও তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়৷ তবে কিছুদিন পর সে দেখতে পায় যে তার বসের রুমের মধ্যে অনেকগুলো মেয়ে একসাথে থাকে৷ সবার সাথে তিনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন এবং তার যে পিয়ন রয়েছে সেও কিছুই বলে না৷ অন্যদিকে নায়ক এই বিষয়গুলো দেখে অনেকটাই বিব্রত হয়ে যায়৷ সে ভাবে যে সে তার বসের স্ত্রীকে সবকিছু বলে দিবে৷ তাহলে সেখানে ভালো অবস্থানে চলে যেতে পারবে৷ এরপর যখন একদিন নায়কের বসের স্ত্রী অফিসে আসেন তখনই নায়ক সবকিছু ধরিয়ে দেয়।

1000165394.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

1000165395.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

1000165397.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

প্রথম দিন যখন নায়কের বস ধরা খেয়ে যান তখন তিনি সেই পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন৷ তিনি বলেন যে সবাই এখানে তার কাছে এসেছে কাজ বুঝে নেওয়ার জন্য৷ তবে সেদিনও বসের স্ত্রী অনেক ধরনের কথাবার্তা বলতে থাকেন৷ এরপর তিনি চলে যান। তিনি নায়ককে বলেন সে যেন সবসময় তার বসের দিকে নজর রাখে৷ সে যদি সবকিছু খুব ভালোভাবে নজরে রাখতে পারে তাহলে সে পরবর্তী বস হয়ে যাবে৷ তাই নায়ক এখানে খুবই ভালোভাবে নজর রাখতে থাকে এবং সে নজর রাখতে রাখতে একটা সময় পর তার বসের স্ত্রীকে সে সবকিছু একেবারে হাতেনাতে ধরিয়ে দেয়৷ সেখানে নায়ক অনেকটাই ভালো সেজে সেখানে অবস্থান করতে থাকে৷ সে সেখানে নতুন বসের ভূমিকা পালন করার জন্য প্রস্তুতি নেয়৷

1000165398.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

1000165399.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

1000165401.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর নায়ক সেখানকার বস হয়ে যায়৷ সে এতদিন যাবত যেসকল নির্যাতনের শিকার হয়েছে সবগুলোর প্রতিশোধ সে এখন নিতে থাকে৷ সে তার বসের উপর অনেক ভালোভাবে নির্যাতন করতে থাকে৷ সে সেখানে অনেক মোটা একজন মানুষকে তার বসের পাহারাদার হিসেবে সেখানে নিয়োগ দেয়৷ সে সবসময় আগের যে বস ছিল এবং তার যে পিয়ন ছিল সেও অনেক ক্ষমতা দেখায়৷ এখন সে একেবারে বিড়ালের মত হয়ে গিয়েছে৷ নায়ক তাকে অনেক বেশি নির্যাতন করতে থাকে৷ তার আগের কাজকর্মগুলোর শিক্ষা এখন দিতে থাকে৷ এভাবে অনেক দিন যাবত চলতে থাকে৷ তখন নায়কের বস বলেন যে সে আর এখানে চাকরি করবে না৷ সে এখান থেকে চলে যাবে৷ তখন নায়ক বলে যে এগুলো শুধুমাত্র তাকে শিক্ষা দেওয়ার জন্য করা হয়েছে৷ এরপর নায়ক আবার আগের মত কর্মচারী হয়ে যায় এবং নাটকটি এভাবে শেষ হয়ে যায়৷

আমার ব্যক্তিগত মতামত।

খুবই সুন্দর এবং শিক্ষনীয় নাটক ছিল এটি৷ খুবই সুন্দরভাবেই নাটকের মধ্যে সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে৷ এখানে প্রথমে যখন নাটকটি শুরু হয় তখন এখানে দেখানো হয় নায়ক অফিসে চাকরি করে এবং সে তার বসের উপর অনেকটাই কৃতজ্ঞ ছিল৷ সে তার বসের সবগুলো কথা সবসময় শুনত। তবে তার বসের কিছু কার্যকলাপ তার কাছে খারাপ লাগে৷ সেই কার্যকলাপ গুলো সে তার বসের স্ত্রীকে বলে দেয় এবং তিনি তাকে কয়েকদিনের জন্য বস হিসেবে নিয়োগ দিয়ে দেয়৷ তখনই নায়ক তার বসের উপরে বিভিন্ন খবরদারিত্ব করতে থাকে৷ তাকে পাহারা দেওয়ার জন্য বডিগার্ড রেখে দেয়৷ তার বসের যে পিয়ন ছিল তাকেও অনেক বেশি শাস্তি দিতে থাকে৷ এভাবে অনেকদিন যাওয়ার পরে সবকিছু আবার ঠিক হয়ে যায়৷ বাস্তব জীবনে আমরা এরকম অনেক কিছুই দেখতে পাই৷ কিছু কিছু মানুষ থাকে যারা ক্ষমতা এবং টাকার কারণে অনেক ধরনের খারাপ কাজে লিপ্ত হয়ে যায়৷ তবে তাদেরকে শিক্ষা দেওয়ার ফলেই তারা পরবর্তীতে ঠিক হয়৷ তা নাহলে তারা কোনভাবেই ঠিক হবে না।

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ ৯.৮/১০

 

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

 

 

 

 

 

সমাপ্ত

 

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

p1KbLM8.png

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।

How do you rate this article?

2


nevlu123
nevlu123

I just join here for the shareing some blog,photography E,T,C


https://www.publish0x.com/@nevlu123
https://www.publish0x.com/@nevlu123

Great holy welcome of beloved Rasul to us is coming of light to our dark life.collect from Imam Hayat

Publish0x

Send a $0.01 microtip in crypto to the author, and earn yourself as you read!

20% to author / 80% to me.
We pay the tips from our rewards pool.