https://www.publish0x.com/@nevlu123

কবিতাটির নাম হচ্ছেঃ ছলনার দেয়াল।

কবিতাটির নাম হচ্ছেঃ ছলনার দেয়াল।

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20250730_091938.jpg

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ- ছলনার দেয়াল।আর আমি এই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।

আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

p1KbLM8.png
কবিতাটির নাম হচ্ছেঃ
ছলনার দেয়াল।

কবিতা আবৃত্তিঃ-
@nevlu123

p1KbLM8.png

 

ছলনার দেয়াল।👇  

 

আজকে আবৃত্তি করার জন্য কবিতা খুঁজছিলাম হঠাৎ করে এই কবিতাটির কথা মনে পড়ে গেল। অনেকদিন আগে এই কবিতাটি শেয়ার করেছিলাম আর আজকে সেটা আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।

p1KbLM8.png

কবিতাটির কথা 👇

 

আজ চারিদিকে ছলনার দেয়াল।
স্বার্থপরতা যেন মানুষের অন্তরায়।
দিশাহীন হয়ে আজ ছুটে চলা।
করে না খেয়াল কে আপন কে পর।

আজ হতাশায় দিন যায় কেটে।
সংগ্রামী জীবন ও যাচ্ছে খেটে।
মন তবু ঘুরে বেড়ায় দিক বেদিক।
খুঁজে সঠিক কিছুর ঠিকানা।

পাবো কি পাবো না তা আজও অজানা।
তবু তেপান্তর হয়ে ছুটে চলা।
তবু নিরুদ্দেশে ভাসিয়েছি নৌকা।
যদি পাই কখনো সফলতার দেখা।

এভাবেই জীবন মিটিমিটি পায় যাচ্ছে এগিয়ে।
এভাবে দিনের শেষে আসছে রাত।
এভাবেই হারাচ্ছে কত শত আশা।
আর এভাবেই আবার মনে জড়ো হয় ভরসা।

মাঝে মাঝে অচেতন মন কূল হারায়।
মাঝে মাঝে ঘোর অন্ধকারেও আলো দেখে যায়।
এ যেন এক মাতাল মাতাল অনুভূতি।
এ যেন এক কল্পনায় ভাসা স্বপ্নের ছোঁয়া।

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

p1KbLM8.png

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

How do you rate this article?

2


nevlu123
nevlu123

I just join here for the shareing some blog,photography E,T,C


https://www.publish0x.com/@nevlu123
https://www.publish0x.com/@nevlu123

Great holy welcome of beloved Rasul to us is coming of light to our dark life.collect from Imam Hayat

Publish0x Publish0x

Reward the author with $0.01 in crypto, and earn yourself as you read!

20% to author / 80% to me.
Rewards are FREE. Publish0x pays them, not you.

Page not displaying correctly?