Bristy1

স্বরচিত কবিতা||মানবতার প্রদীপ জ্বালো

স্বরচিত কবিতা||মানবতার প্রদীপ জ্বালো

আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

Green Watercolor Sav

কবিতা আমার বরাবরই পছন্দের।মাঝে মাঝেই ছোট কবিতা কিংবা বড় কবিতা লিখা হয়। আর সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে নিতে খুবই ভালো লাগে। আজকেও ঠিক তেমনি খুব সুন্দর একটা কবিতা লিখলাম। যেটা আশা করি আপনাদের ভালো লাগবে।

♥মানবতার প্রদীপ জ্বালো♥️

 

বিবেক যদি জাগ্রত থাকে, পথ হারাবে না কেউ,
বুদ্ধির আলো সামনে রেখে সত্যের উঠবে ঢেউ।
মানবতা যার রক্তে মেশানো সেই তো মানুষ সত্যিকারে,
অন্যায়ের সাথী না হয় সে, দাঁড়ায় ন্যায়ের দ্বারে।

বুদ্ধি দিয়ে বুঝি আমরা, কে ঠিক আর কে বা ভুল,
বিবেক বলে,অহমিকা ছাড়ো, অন্যের সুখে খুঁজো ফুল।
মানবতার শক্তি যেথায়, ঘৃণা সেথায় পিছু হটে,
ভালোবেসে গড়তে পারো, দুনিয়াটা শান্তিপটে।

চালাকিতে জয় হয় না সব, দরকার হয় হৃদয়-জ্ঞান,
বুদ্ধির সাথে হৃদয় মেলে, তবেই পাবে চিরসম্মান।
ধন না থাক, মেধা না থাক, মানবতা থাকলে হয়,
সে হৃদয়ে প্রেমের ভাষা, হয় না সেথায় কখনো ক্ষয়।

ভালো মানুষ গড়তে হলে চাই বিবেকের জাগরণ,
নিজের আগে ভাবতে শেখো, সবার মঙ্গল, সবার মন।
নিছক চালাক হলে চলবে না, চাই সহানুভূতির আলো,
বুদ্ধি, মানবতা, বিবেক মিলে, মানুষেরা তখনই ভালো।

How do you rate this article?

0


bristy1
bristy1

I am Tahmina Akter Bristy Some of my works,Blogging,writing,art,cooking,craft,diy,singing,poetry.crypto news, etc.


Bristy1
Bristy1

Art is my passion,cooking is my hobby,Photography is my favourite work.

Publish0x Publish0x

Reward the author with $0.01 in crypto, and earn yourself as you read!

20% to author / 80% to me.
Rewards are FREE. Publish0x pays them, not you.

Page not displaying correctly?