Bristy1

স্বরচিত কবিতা|| পুরনো স্মৃতি

স্বরচিত কবিতা|| পুরনো স্মৃতি

আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

Green Simple Floral

গতকালকের পর থেকে মনটা খুব বেশি ভালো নেই। স্বপ্নে গড়া এই কমিউনিটি ৫বছর চলছে।কিন্তু হঠাৎ করে এভাবে সবকিছু এলোমেলো হয়ে যাবে সেটা আমরা কেউই কল্পনা করি নি।তবে এটা সত্য কিছু জিনিসের যেমন শুরু আছে ঠিক তেমনি শেষও আছে।যদিও একদম অপ্রত্যাশিতভাবেই আমার বাংলা ব্লগ এখন অন্তিম পর্যায়ে। তবে আমার কাছে অন্তত এটা ভালো লাগছে যে কমিউনিটির একদম শুরুর দিক থেকে এই পর্যন্ত আমি নিজেকে এখানে ধরে রাখতে পেরেছি। আমাদের প্রিয় দাদা এই কমিউনিটিটাকে এতটা প্রাণবন্ত করে রেখেছিল যে এখান থেকে কোনোভাবেই যাওয়া সম্ভব না।

তবে এটা বিশ্বাস করি দাদা না থাকলে আমরা সবাই স্টিমিট প্লাটফর্ম এ এত সুন্দর করে সময়গুলো কাটাতে পারতাম না।গত ৪টা বছরের সুখ দুঃখের সাথী এই আমার বাংলা ব্লগ। এখানে কত শত আবেগ জমা,কত স্মৃতি জমা।যাইহোক তবুও বলব দাদা যা করেছেন নিশ্চয়ই সবার ভালোর জন্যই। আমরা সবাই এই আশায়ই রাখি। যাইহোক,আজকে আমি অনেকদিন পর একটা কবিতা নিয়ে হাজির হলাম।যদিও অনেকদিন হলো বড় কবিতাগুলো লেখা হয় না।আজ কেন জানি ইচ্ছে করছিল ছোট হলেও একটা কবিতা লেখা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে।

♥পুরনো স্মৃতি♥️

 

নিস্তব্ধতায় ভরা বিকেলে বসে ভাবি,
নির্জনতার মাঝে কেন করে গেলে একাকী,
ভালোবাসার মোহ কি কেটে গেল অনায়াসে?
রঙধনুর রঙের মত মিলিয়ে গেল এক নিমিষে?

গোধূলী বেলার অপেক্ষারত সময়,
নিশ্চিহ্ন এখন ধূসর অবেলায়,
পালিয়ে বেড়ায় কষ্টরা আনমনে,
হারিয়ে গেল সুখের পঙ্খি অজানা ভুবনে।

অদ্ভুত এই অনুভূতি পুড়িয়ে ফেলে হৃদয়,
কত কথা আছে জমে অসহায়ত্বের বোঝায়,
ভালোবাসা যেন এক অচেনা অনুভূতি,
হৃদয় নিংড়ানো কষ্টরা করছে আকুতি।

সময় যাচ্ছে ফুরিয়ে আবেগ হচ্ছে পুরনো,
হৃদয় কাঁদছে লুকিয়ে ভালোবাসা আজও জমানো,
অবলীলায় হারিয়ে গেল মনের সুখের নৌকা,
ঢেউয়ের মাঝে বিলিয়ে দিল প্রণয়ের খেলা।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

How do you rate this article?

4


bristy1
bristy1

I am Tahmina Akter Bristy Some of my works,Blogging,writing,art,cooking,craft,diy,singing,poetry.crypto news, etc.


Bristy1
Bristy1

Art is my passion,cooking is my hobby,Photography is my favourite work.

Publish0x Publish0x

Reward the author with $0.01 in crypto, and earn yourself as you read!

20% to author / 80% to me.
Rewards are FREE. Publish0x pays them, not you.

Page not displaying correctly?