আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
(১)
দুনিয়ার মায়ায় পড়েছে সবাই,
অন্যায় অবিচার নেই কোনো ভয়,
নিজের স্বার্থে এগিয়ে যাচ্ছে একা,
আশেপাশে নেই কারো দেখা।
(২)
গহীন কোণে জমা একটুকরো ভালোবাসা,
নেই আবেগ মিশেছে প্রত্যাশা,
হৃদয়ের বালুচরে মরুভূমির আভাস,
ঠুনকো চাওয়া যেন হয়েছে নিরুদ্দেশ।
(৩)
জীবনের মানে খুঁজতে গিয়ে হারিয়েছি নিজেকে,
মানিয়ে নিতে নিতে বড্ড ক্লান্ত,
আর কত সহ্য করব অন্যায় অত্যাচার,
নিজেকে যেন মনে হয় নির্বাক অবিশ্রান্ত।
(৪)
তোমায় ভালোবেসে পেয়েছি অবহেলা,
দাওনি মূল্য করেছো ছন্নছাড়া,
ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলাম তোমায়,
ব্যথার পাহাড় ধরিয়ে পালিয়ে গেলে কোথায়।
(৫)
অভিযোগের খাতায় শূন্যতার বসবাস,
নিস্তব্ধতার আড়ালে তোমার আবাস,
চেয়েছি বলেই কি এত পিছুটান,
মেনে নিতে হবে অচেনা আয়োজন।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
