স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

By bristy1 | Bristy1 | 11 Nov 2025


আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

White Minimalist Simple Thank You Card_20240913_081002_0000.png

 

(১)
অজানা হতাশায় ডুবে থাকে মন,
তুমি কেন নিরব রয়েছো ভীষণ?
হতাশার দেয়ালে পিঠ ঠেকে রয়,
তোমার হারানোর বেদনায় মনে জাগে ভয়।

(২)
হৃদয়ের গভীরে যে বেদনা চেপে রাখা,
তার শব্দ নেই, শুধু এক নিঃশ্বাসে ডাকা।
চোখের কোণে জমে থাকা নীরব জলের ঢল,
ভাঙা সুরে বাজে যেন অন্তরের কল ।

(৩)
কখনো রাগ, কখনো অভিমানের আগুন,
আবার কিছুটা ভালোবাসা ঢেউয়ের মুগ্ধ অনুন।
একসাথে মিশে যায় হাসি আর কান্না,
এভাবেই তো হৃদয় রাখে তার নিজস্ব মানা।

(৪)
ভালোবাসা মানে শুধু হাতে হাত রাখা নয়,
ভালোবাসা মানে নিরবে পাশে থাকা, কথা সয়ে।
রাগ, অভিমান, চোখের জল, সবকিছুর মাঝে,
একটু আদর, একটু মমতা চুপিসারে সাজে।

(৫)
নীরবতা কখনো বোবা নয়, সে কথা বলে,
চোখের ইশারায়, নিঃশ্বাসে নিরালায় চলে।
তার ভাষা নেই, তবুও হৃদয় বোঝে গভীরে,
ভালোবেসে যায় আজীবন নিরবে নিভৃতে।

 

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

How do you rate this article?

2


bristy1
bristy1

I am Tahmina Akter Bristy Some of my works,Blogging,writing,art,cooking,craft,diy,singing,poetry.crypto news, etc.


Bristy1
Bristy1

Art is my passion,cooking is my hobby,Photography is my favourite work.

Publish0x

Send a $0.01 microtip in crypto to the author, and earn yourself as you read!

20% to author / 80% to me.
We pay the tips from our rewards pool.