মনের গহীনে নাটকের রিভিউ।

মনের গহীনে নাটকের রিভিউ।


আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

 

মনের গহীনে নাটকের রিভিউ। আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

 

Screenshot_20250730_212944_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য নাটকের নাম মনের গহীনে পরিচালক মুহিদুল মহিম অভিনয় মুশফিক আর ফারহান, তানজিন তিশা সহ আরো অনেকে ভাষা বাংলা মুক্তির তারিখ ০৩ ডিসেম্বর ২০২৪

Screenshot_20250730_212949_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250730_212959_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

প্রথমে নাটকটি শুরু হয় এবং এখানে নায়ক ব্যবসা করত। সে কিছু টেকনিক করে ব্যবসা করত। যার ফলে সে ব্যবসায় অনেক বেশি লাভবান হতো। এখানে সে একটি জায়গায় গিয়েছিল তার একটি মলম বিক্রি করার জন্য৷ সেটি বিক্রি করার জন্য সে অনেক ধরনের কথাবার্তা বলে৷ সে এমন কিছু নাটক সেখানে সাজায় যে সবাই সেটা দিতে বাধ্য হয়ে যায়৷ তাদের গ্রুপের মধ্যে তারা একজন অন্ধ ব্যক্তি এবং তার একজন এসিস্ট্যান্ট ছিল। সে যখন মলমের এডভারটাইজমেন্ট দিচ্ছিল তখন সব কিছু সুন্দরভাবে প্রকাশ করছিল। শেষ পর্যন্ত যখন সে মলম বিক্রি করার জন্য পর্যায়ে আসলো তখন সেই অন্ধ ব্যক্তি বলল তার লাগবে৷ এর পরবর্তীতে আরেকজন বলল তারও লাগবে৷ এভাবেই অনেক মানুষজন সেটি তার কাছ থেকে নেয় এবং সে অনেক বেশি পরিমাণে মলম বিক্রি করে ফেলে৷

Screenshot_20250730_213031_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250730_213044_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250730_213055_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এভাবে সে প্রতিদিন অনেক অনেক বেশি পরিমাণে মলম বিক্রি করতে থাকে। বিভিন্ন জায়গায় গিয়ে সে বিভিন্ন ধরনের মলম বিক্রি করে। এভাবে যখন সে মলম বিক্রি করতে করতে অনেক বেশি পরিমাণে বিক্রি করে তখন সে বাড়িতে ফিরতে অনেকটা রাত হয়ে যেত৷ যার ফলে নায়িকা এবং তার মেয়ে অনেকটাই রাগান্বিত হয়ে যেত ।সবসময় অনেক তাড়াতাড়ি আসবে বলে, তবে সে সব সময় দেরি করে আসত। যার ফলে তারা অনেকটাই রাগান্বিত থাকতো৷ তবুও তাদের সাথে খুব ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করত এবং তাদেরকে মানিয়ে নিতো। এর পরবর্তীতে ধীরে ধীরে তারা তাদের টাকা জমাতে থাকে৷ তারা বাড়িতে যাবে বলে ঠিক করে নেয়৷ এভাবেই তাদের সুন্দর সময় খুব ভালোভাবে চলতে থাকে৷

Screenshot_20250730_213111_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250730_213127_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250730_213146_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এভাবে যখন অনেক ভালোভাবে সে মলম বিক্রি করছিল এবং অনেক টাকা জমিয়ে নিল তখন সে নায়িকার জন্য এবং তার মেয়ের জন্য ঈদের জামা কাপড় কিনে নেয়৷ জামা কাপড় নেওয়ার পরে তারা সবাই তৈরি হয়ে গিয়েছিল তাদের নিজস্ব বাড়িতে যাওয়ার জন্য। তারা লঞ্চে উঠেছিল৷ যার ফলে সেখানে অনেক মানুষ ছিল৷ যখন তারা যাচ্ছিল তখন সেখানে লঞ্চের মধ্যে আগুন ধরে যায়৷ সেই লঞ্চের আগুনে অনেক অনেক মানুষ মারা যায়৷ একই সাথে এই আগুনে যখন অনেক মানুষ মারা যায় তখন নায়ক তার মেয়েকে খুঁজতে থাকে৷ নায়িকাও খুঁজতে থাকে৷ তবে নায়িকাকে সে কোন ভাবে বাঁচাতে পারেনি৷ সে সেখানে মারা গিয়েছিল৷ তবে নায়িকা তার মেয়েকে বাঁচানোর জন্য চেষ্টা করল৷ তখন সে খুঁজে পেল না৷ শেষ পর্যন্ত যখন এখানে সবগুলো লাশ এনে রাখা হলো তখনই নায়িকা তাকে খুঁজে পেল৷ এরপর সে অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। এভাবে নাটকটি শেষ হয়৷

আমার ব্যক্তিগত মতামত।

খুবই সুন্দর একটি নাটক ছিল এটি। এই নাটকের মধ্যে খুব সুন্দর কিছু বিষয় ফুটিয়ে তোলা হয়েছে৷ প্রথমে নায়ক তার পরিশ্রমের মধ্য দিয়ে যেভাবে অনেক ভালোভাবে ইনকাম করতে থাকে সেটি খুবই ভালো ভাবে করতে থাকে। এভাবে ইনকাম করতে করতে অনেক দূর পর্যন্ত সে যখন ইনকাম করে তখন সে তার টাকা জমিয়ে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে খুব ভালোভাবে সময় কাটাতে চেয়েছিল। সুন্দর ঈদ কাটানোর জন্য তারা সবাই যখন বাড়ির দিকে যাচ্ছিল৷ তখনই তাদের সাথে একটি দুর্ঘটনা ঘটে যায়৷ সেখানে তার স্ত্রী এবং সন্তান দুজনই মারা যায়৷ তখনই সে আসল কষ্ট বুঝতে পারে৷ আর বাস্তব জীবনে আমরা এরকম অনেক কিছুই দেখতে পাই। যারা তাদের নিজের স্ত্রী সন্তানদের জন্য অনেক বেশি কষ্ট করে থাকে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করে থাকে শেষ পর্যন্ত তারাই সেটি ভোগ করতে পারে না৷ বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন তাদেরকে হতে হয়।

How do you rate this article?

1


nevlu123
nevlu123

I just join here for the shareing some blog,photography E,T,C


https://www.publish0x.com/@nevlu123
https://www.publish0x.com/@nevlu123

Great holy welcome of beloved Rasul to us is coming of light to our dark life.collect from Imam Hayat

Publish0x

Send a $0.01 microtip in crypto to the author, and earn yourself as you read!

20% to author / 80% to me.
We pay the tips from our rewards pool.