আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ- বৃষ্টি আমার লাগে ভালো।আর আমি এই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।
আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

কবিতাটির নাম হচ্ছেঃ
বৃষ্টি আমার লাগে ভালো।
কবিতা আবৃত্তিঃ-
@nevlu123
ছলনার দেয়াল।👇
আজকে আবৃত্তি করার জন্য কবিতা খুঁজছিলাম হঠাৎ করে এই কবিতাটির কথা মনে পড়ে গেল। অনেকদিন আগে এই কবিতাটি শেয়ার করেছিলাম আর আজকে সেটা আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
কবিতাটির কথা 👇
বৃষ্টি এলে মনটা হাসে,
টুপটাপ শব্দে হৃদয় ভাসে।
টিনের ছাদে সুরের ঝরনা,
হারিয়ে যেতে নেই কোনো মানা।
বৃষ্টি মানেই নতুন গান,
মাটির গন্ধে জাগে প্রাণ।
ছোট্ট নদী ভরে উঠে জলে,
চোখ হয় রঙিন নতুন স্বপ্নের ঢলে।
জানালার পাশে বসে থাকি,
ভেজা পাতায় ভালোবাসা আঁকি।
তোমার কথা মনে পড়ে চুপিচুপি,
বৃষ্টির দিনে মন হই আরও কাছাকাছি।
বৃষ্টি এলে লিখি কবিতা,
চোখে ভাসে পুরনো ছবিটা।
কিছু কথা ভিজে যায় জলে,
তবু ভালোবাসি এই বৃষ্টির ছলে।
বৃষ্টি আমার সুখের গান,
দুঃখ ভুলে পাই অবসান।
চোখের জল লুকিয়ে রাখে,
এই বৃষ্টি যেন হৃদয় ঢাকে।
বৃষ্টি আমার লাগে ভালো,
বৃষ্টি মাঝে খুঁজে পাই আলো।
আশার মতন ঝরে পড়ে,
মনটা আবার নতুন করে গড়ে।
♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
