https://www.publish0x.com/@nevlu123

এক গুচ্ছ অনু কবিতা।

এক গুচ্ছ অনু কবিতা।

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

IMG_20251104_093548.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম। তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

মাঝে মাঝে চেষ্টা করি কিছু কবিতা লেখার জন্য। কিছু কিছু সময় কবিতার ভাষা হারিয়ে ফেলি। আবার মাঝে মাঝে কবিতার ভাষা ও যেনো নিজে নিজে এসে ধরা দেয়।আর আজকে আরো একটি ছোট কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

যদিও অনু কবিতা থেকে সকলে অনুপ্রেরণা পেয়েছি। তবে আমি কবিতা অনেক আগে থেকেই পছন্দ করতাম। আর সে ধারাবাহিকতায় ছোট ছোট কবিতা লিখতাম। আর আমি মনে করি চেষ্টা করতে তো কোন দোষ নেই। তাই আজকে এই কবিতাটি আপনাদের সামনে তুলে ধরলাম।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।

 

কবিতা : ভালোবাসার মিষ্টি চাওয়া।

 

লিখেছেন : @nevlu123

 


বেদনার নীল আজ আকাশে ছড়ায়।
মুক্ত বাতাস শুধু ঘুরপাক খায়।
জীবন পিছু নেয় দূর মরীচিকার।
মনে আছে জমা সক্ষতার পাহাড়।

সময় যাচ্ছে বয়ে আর,
খোলাসা হচ্ছে সব,
কিছু কথা নাইবা বলি,
থাকুক হয়ে অনুভব।

কিছু দিক দিনের আলোর মত,
যে কেউ যায় বোঝে।
কিছু গভীরতা আঁধারে ঢাকা,
খুঁজে পাওয়া যায় না।

বিচলিত রেখা আজ,
দেখি মনের ঐ কোণে।
আপন পরের হিসেব,
আমি করি ক্ষণে ক্ষণে।

চির নিদ্রায় যেতে হবে সবার।
আজ না হয় কাল, হয়ে একাকার।
আসার বেলায় যেমন একা,
যাওয়ার বেলায় যেতে হবে একা।
শুধু মাঝপথে মিথ্যে মায়ার দেখা।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

p1KbLM8.png

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

How do you rate this article?

2


nevlu123
nevlu123

I just join here for the shareing some blog,photography E,T,C


https://www.publish0x.com/@nevlu123
https://www.publish0x.com/@nevlu123

Great holy welcome of beloved Rasul to us is coming of light to our dark life.collect from Imam Hayat

Publish0x Publish0x

Reward the author with $0.01 in crypto, and earn yourself as you read!

20% to author / 80% to me.
Rewards are FREE. Publish0x pays them, not you.

Page not displaying correctly?