আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।
(১)
অন্ধকার পেরিয়ে সূর্য উঠে,
আশার প্রদীপ জ্বলে মনে,
হেরে না যাক স্বপ্নগুলো,
আলো থাকুক জীবনের খোঁজে।
(২)
অজানা ছায়ায় নির্ভরতার আভাস,
কান পেতে শুনি নিঃশব্দ ডাক,
অন্ধকারে লুকায় কিছু অনুভব,
ভয়েরা যেন হয় ছায়ার ফাঁদ।
(৩)
রোদের হাসি, শিশির গানে,
মেঘে মেঘে খেলে রঙ,
উল্লাসে ভরে জীবনের প্রতিটি সময়
নাচে হৃদয় বাজে প্রণয়ের অভয়।
(৪)
নির্জন রাতে বৃষ্টি নামে,
ভেজায় মনের স্মৃতির ক্ষত,
হারানো স্বপ্ন, নিভে যাওয়া প্রদীপ,
চোখের জলে বেদনার যত।
(৫)
তোমার চোখে জোনাকির আলো,
মনের ভেতর বাজে বাঁশি,
নিঃশব্দে জমে প্রেমের কথা,
তোমার হাসি আমার প্রত্যাশা।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
