Bristy1

নিঃশব্দ ভালোবাসা♥️

নিঃশব্দ ভালোবাসা♥️

♥️আসসালামুআলাইকুম♥️

 

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

Purple Illustrative Thank You Facebook Post.jpg

আমি চেষ্টা করি আপনাদের মাঝে বিভিন্ন রকম কবিতা নিয়ে আসার জন্য। আসলে ভালোবাসা-ভালোলাগা, আবেগ-অনুভূতি, নীরবতা বিভিন্ন বিষয়টি কেন্দ্র করে প্রায় সময় কবিতা লেখা হয়। তবে আজকের কবিতাটি লিখলাম কিছু নির্বাক অনুভূতি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।

♥নিঃশব্দ ভালোবাসা♥️

 

মনটা কাঁদে নিঃশব্দে চুপে,
ভালোবাসা হারায় অনুতাপে।
হৃদয় জানে কার কত জ্বালা,
চোখের জলে লেখা ব্যথার মালা।

আবেগ ভেসে আসে হাওয়ায়,
ভালো লাগা জমে বুকের ছায়ায়।
একটুকু হাসি, একফোঁটা জল,
এই নিয়েই জীবনের কলকল।

কারো ছোঁয়ায় মন হয় ভিজে,
কারো দূরত্বে স্বপ্ন মিছে।
চাওয়া-পাওয়ার মাঝে যত ফাঁক,
আবেগ থাকে নিঃশব্দে নির্বাক।

ভালোবাসা বলে না কিছু,
তবু হৃদয়ে রাখে পিছু।
আবার ব্যথা দেয় যে কাঁটা,
নীল আকাশে মেঘের ঘনঘটা।

আবেগ মানে ভাঙা-গড়া,
মনে মনে স্বপ্ন ধরা।
কখনো সে হাসায় হেসে,
আবার কাঁদায় একা বসে।

এই যে অনুভূতির পথচলা,
তাতেই লুকিয়ে আছে প্রেমের খেলা।
আবেগে বাঁধা জীবন সারা,
তাই তো মন চায় শুধু তারা।

আমার অনুভূতি

 

এই কবিতায় আবেগ আর অনুভূতির গভীর একটা চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। মনের ভেতরের না বলা কথাগুলো, ভালোবাসা, কষ্ট, আশা, ভাঙা-গড়ার অনুভূতি সব মিলিয়ে জীবনের আসল রঙটাই বিশ্লেষণ করলাম। আমরা সবাই জীবনে কখনো না কখনো নিঃশব্দে কাঁদি, আবার কারো ভালোবাসায় মন ভরে ওঠে। কবিতার প্রতিটি লাইনে সেই আবেগ, যেটা আমরা অনুভব করি কিন্তু বলতে পারি না, সেটা প্রকাশের চেষ্টা করলাম।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

How do you rate this article?

1


bristy1
bristy1

I am Tahmina Akter Bristy Some of my works,Blogging,writing,art,cooking,craft,diy,singing,poetry.crypto news, etc.


Bristy1
Bristy1

Art is my passion,cooking is my hobby,Photography is my favourite work.

Publish0x Publish0x

Reward the author with $0.01 in crypto, and earn yourself as you read!

20% to author / 80% to me.
Rewards are FREE. Publish0x pays them, not you.

Page not displaying correctly?